করোনা পরবর্তীকালীন সময়ে যখন পুরো বাংলাদেশের মানুষ প্রায় ঘরবন্দী অবস্থায় তাদের কাজ পরিচালনা করতে থাকে, তখনই হঠাৎ লোডশেডিং এর সমস্যা প্রকট হয়ে ওঠে। সেই সময় আমার নিজেরও কাজের ধারাবাহিকতা বজায় রাখা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়।

নিজের কাজ চালু রাখার প্রয়োজনে, আমি আমার এক বন্ধুর পরামর্শে একটি সাধারণ ইউপিএসের সঙ্গে বড় ব্যাটারি সংযুক্ত করে একটি কাস্টম পাওয়ার ব্যাকআপ সলিউশন তৈরি করি। ফলে দীর্ঘ সময় লোডশেডিং হলেও নিরবচ্ছিন্ন পাওয়ার ব্যাকআপ পাওয়া সম্ভব হয়।

এই সময় লক্ষ্য করি, ফেসবুকের বিভিন্ন ফ্রিল্যান্সার কমিউনিটিতে অসংখ্য মানুষ একই সমস্যায় ভুগছেন। অনেকেরই লোডশেডিং এর সময় পর্যাপ্ত পাওয়ার ব্যাকআপ ব্যবস্থা নেই, ফলে তাদের অনেক কাজের ক্ষতি হচ্ছে এবং হতাশা বাড়ছে। তখনই ভাবলাম—নিজের জন্য যদি একটি কার্যকর সমাধান তৈরি করতে পারি, তাহলে সেটি অন্য ফ্রিল্যান্সারদেরও উপকারে আসতে পারে।

এই চিন্তা থেকেই Mini IPS এর জন্ম হয়। শুরুতে অল্প কিছু কাস্টমাইজ ইউপিএস সরবরাহ করি। ব্যবহারকারীদের ইতিবাচক অভিজ্ঞতা ও সন্তুষ্টি আমাদের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে তোলে। ধীরে ধীরে চাহিদা বাড়ে, উৎপাদনও বাড়ে—এভাবেই আমাদের পথচলা এগিয়ে যায়।  আজ প্রায় ৩ বছরের অধিক সময় ধরে আমরা ফ্রিল্যান্সার, কম্পিউটার ইউজার এবং হোম অফিস পেশাজীবীদের জন্য নির্ভরযোগ্য, নিরাপদ ও কার্যকর লোডশেডিং ব্যাকআপ সমাধান দিয়ে আসছি।

আমাদের লক্ষ্য খুব স্পষ্ট—ফ্রিল্যান্সাররা যেন বিভ্রান্তিকর অপশন বেছে না নিয়ে তাদের বাস্তব প্রয়োজন অনুযায়ী সঠিক এবং কার্যকর পাওয়ার ব্যাকআপ সলিউশন পান।

মিশনঃ বিদ্যুৎ চলে গেলেও আপনার কাজ ও অনলাইন দুনিয়া থাকবে সচল। আমাদের উদ্দেশ্য উন্নত মানের মিনি আইপিএস-এর মাধ্যমে ফ্রিল্যান্সার, অফিস এবং পরিবারের জন্য ২৪/৭ নিরবচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ ও ডিভাইসের সুরক্ষা নিশ্চিত করা। যাতে আপনার আয়ের পথ, অফিসের কাজ কিংবা পরিবারের বিনোদন—কোনোটিই কখনো বন্ধ না হয়।

ভিশনঃ পাওয়ার ব্যাকআপ সল্যুশনে দেশের সবচেয়ে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে প্রতিটি ফ্রিল্যান্সার, অফিস এবং পরিবারকে নিরবচ্ছিন্ন সংযোগের আওতায় আনা। আমাদের লক্ষ্য হলো লোডশেডিং-মুক্ত এমন একটি স্মার্ট সমাজ গড়ে তোলা, যেখানে বাধাহীন ডিজিটাল স্বাধীনতা উপভোগের মাধ্যমে দেশের অর্থনীতি ও জীবনযাত্রার মান উন্নত হবে।

আমাদের অসংখ্য সম্মানিত কাষ্টোমার Mini IPS ব্যবহারের ফলে লোডশেডিং হলেও তাদের প্রয়োজনীয় ইলেকট্রনিক্স ডিভাইস বন্ধ হচ্ছে না। ফলে তারা কাজ করতে পারছেন বিরতিহীন ভাবে। আপনিও যদি তাদের মধ্যে একজন হতে চান তবে এখনি নিচের বাটনে ক্লিক করে আপনার চাহিদা/প্রয়োজন অনুযায়ী প্যাকেজ তৈরি করুন। 

Rated 5 out of 5
আলহামদুলিল্লাহ খুব ভালো ব্যাকাপ পাচ্ছি। কয়েকদিন আগে নিলাম। আজ পর্যন্ত তেমন কোনো সমস্যায় পড়ি নি। আমি এই পেজ অনেক আগে থেকেই ফলো করছি। আসলে অনলাইন এ এতো টাকা দিয়ে কিনা একটু কেমন যেনো লাগতো। এবার সাহস করে নিয়েই নিলাম। উনাদের ব্যাবহার ও ভালো লাগলো।
Md. Asif Ullah Sikder
Shopping Cart
Scroll to Top