একটি নতুন কম্পিউটার বা দামী ইলেকট্রনিক্স কেনার পর আমরা সবাই এর সুরক্ষার জন্য ইউপিএস (UPS) কেনার কথা ভাবি। কিন্তু বাজারে গিয়ে বা অনলাইনে আমরা ৬৫০ ভিএ, ১২০০ ভিএ, ২০০০ ভিএ এমন আরো অনেক রকম ইউপিএস দেখতে পাই। কিন্তু প্রকৃতপক্ষে আমার জন্য কোনটি সঠিক?
ভুল ক্যাপাসিটির ইউপিএস কিনলে দুটি সমস্যা হতে পারে:
- ক্যাপাসিটি কম হলে বিদ্যুৎ যাওয়ার সাথে সাথেই ইউপিএস বন্ধ হয়ে যাবে (ওভারলোড)।
- বার বার ওভারলোড হলে ইউপিএস এবং সিপিউ দুইটাই ক্ষতিগ্রস্থ হতে পারে।
আজকের এই ব্লগে আমরা ইউপিএস-এর লোড ক্যাপাসিটি এবং VA ও Watts-এর গোলকধাঁধা সহজ ভাষায় বুঝিয়ে দেব।
VA বনাম Watts (বিভ্রান্তি)
ইউপিএস কিনতে গেলে দেখবেন এর গায়ে বড় করে লেখা থাকে ‘650 VA’ বা ‘1200 VA’। অনেকেই মনে করেন VA মানেই ওয়াট (Watts)। কিন্তু এটি একটি বড় ভুল ধারণা।
- VA (Volt-Amperes): এটি হলো “অ্যাপারেন্ট পাওয়ার” বা দৃশ্যমান শক্তি। এটি ইউপিএস এর তাত্ত্বিক ক্ষমতা।
- Watts (W): এটি হলো “রিয়েল পাওয়ার” বা আসল শক্তি। অর্থাৎ বাস্তবে আপনার ডিভাইসগুলো কতটুকু বিদ্যুৎ খরচ করছে।
সহজ উদাহরণ: মনে করুন এক গ্লাস কোলড্রিংস এর কথা। গ্লাসের পুরোটা জুড়েই কোলড্রিংস এবং ফেনা থাকে (এখানে ফেনা হলো VA)। কিন্তু আসল পানীয়টুকু হলো নিচের তরল অংশ (এটি হলো Watts)। আর ফেনাটা হলো পাওয়ার লস।
মনে রাখবেন: সাধারণ ইউপিএস-এর ক্ষেত্রে Watts এর পরিমাণ VA এর চেয়ে কম হয়। সাধারণত একটি ইউপিএস তার VA রেটিং-এর ৬০% থেকে ৭০% লোড বাস্তবে নিতে পারে (এটাকে পাওয়ার ফ্যাক্টর বলে)।
থাম্ব রুল (Thumb Rule): ইউপিএস এর গায়ে লেখা VA কে ০.৬ (0.6) দিয়ে গুণ করলে আনুমানিক আসল ওয়াট (Watts) পাওয়া যায়।
উদাহরণ: একটি 1200 VA ইউপিএস বাস্তবে আনুমানিক (1200 x 0.6) = 720 Watts লোড নিতে পারবে।
আপনার কতটুকু ক্যাপাসিটি প্রয়োজন?
ডিভাইসের পেছনের স্টিকারে বা ম্যানুয়ালে এটি লেখা থাকে। না পেলে গুগলে মডেল নম্বর দিয়ে সার্চ করতে পারেন। মোট ওয়াট যোগ করুন
একটি উদাহরণ দেখা যাক:
- ১টি গেমিং পিসি (CPU) = ৪০০ ওয়াট (আনুমানিক)
- ১টি ২৪ ইঞ্চি মনিটর = ৩৫ ওয়াট
- ১টি ওয়াইফাই রাউটার = ১০ ওয়াট
- ১টি স্পিকার সিস্টেম = ৫০ ওয়াট
মোট লোড = ৪৯৫ ওয়াট (Watts)
যদি উপরের হিসেব অনুযায়ী আপনার ৪৯৫ ওয়াট বিদ্যুৎ প্রয়োজন হয় তাহলে আপনি Mini IPS এর ইউপিএস গুলো দেখতে পারেন। কারণ একমাত্র Mini IPS আপনাকে ইউপিএস এর VA থেকে Watt ক্যালকুলেশন করার ঝামেলা থেকে মুক্তি দিতে সরাসরি ওয়াট এর হিসেবে ইউপিএস সরবরাহ করবে।
গোল্ডেন রুল: ২০% জায়গা খালি রাখুন (Headroom)
এখন আপনি হিসাব করে দেখলেন আপনার মোট প্রয়োজন ৪৯৫ ওয়াট। এর মানে কি আপনি ঠিক ৫০০ ওয়াটের একটি ইউপিএস কিনবেন?
একেবারেই না!
ইউপিএসকে কখনোই তার ১০০% ক্ষমতায় চালানো উচিত নয়। সব সময় অন্তত ২০% থেকে ২৫% ক্যাপাসিটি হাতে রাখা উচিত (যাকে হেডরুম বলে)।
কারণ:
- বিদ্যুৎ যাওয়ার মুহূর্তে ডিভাইসগুলো হঠাৎ সামান্য বেশি পাওয়ার টানতে পারে।
- ভবিষ্যতে আপনি যদি কম্পিউটারে নতুন কোনো পার্টস লাগান, তার জন্য জায়গা থাকবে।
তাহলে আপনার কত ওয়াটের ইউপিএস লাগবে?
আপনার মোট লোডকে ০.৮ (0.8) দিয়ে ভাগ করুন।
৪৯৫ ওয়াট ÷ ০.৮ = ৬১৮.৭৫ ওয়াট।
অর্থাৎ, আপনাকে এমন একটি ইউপিএস কিনতে হবে যা বাস্তবে কমপক্ষে ৬২০ ওয়াট বা তার বেশি সাপোর্ট দেয়।
(সেক্ষেত্রে আপনাকে হয়তো ১০০০ VA বা ১২০০ VA এর ইউপিএস কিনতে হতে পারে)।
আপনি ইউপিএস দিয়ে দীর্ঘক্ষণ পাওয়ার ব্যাকআপ নিতে চান তাহলে আপনাকে আরো বেশি ক্যাপাসিটির ইউপিএস নিতে হবে। তবে মিনি আইপিএস থেকে যদি আপনি কোণ ইউপিএস নিতে চান তাহলে আমরাই আপনাকে আপনার ডিভাইস অনুযায়ী ইউপিএস বা প্যাকেজ সাজেশন করবো।
শেষ কথাঃ ইউপিএস কেনার সময় শুধু প্যাকেটের গায়ে লেখা VA দেখে বিভ্রান্ত হবেন না। বিক্রেতাকে জিজ্ঞাসা করুন ইউপিএসটির আসল “আউটপুট ওয়াট” কত। আপনার মূল্যবান ডিভাইসগুলোর সুরক্ষায় সঠিক ক্যাপাসিটির ইউপিএস নির্বাচন করা অত্যন্ত জরুরি।